মদনে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

0
মদনে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

নেত্রকোনার মদনে ৯০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। 

রবিউল ওই গ্রামের মৃত রোজ আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 

পুলিশ জানায়, মদন থানার একটি দল শুক্রবার দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি রবিউলকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, শনিবার রবিউলকে আদালতে পাঠানো হবে। পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here