মঠবাড়িয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

0
মঠবাড়িয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে ছোরাব জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটে।

ছোরাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোরাব জোমাদ্দার বাড়ির কাছে ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে থাকা নিজের গরু আনতে যান। মাঠে পৌঁছালে তিনি বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিক্যাল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, বজ্রপাতে আক্রান্ত হয়ে ছোরাব নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here