মঙ্গলবার থেকে বিতরণ করা হবে এইচএসসির প্রবেশপত্র

0

মঙ্গলবার থেকে বিতরণ করা হবে এইচএসসির প্রবেশপত্র

আগামী মঙ্গলবার (৮ আগস্ট) থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে। স্ব স্ব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে প্রবেশপত্র বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড। আগামী ১৭ আগস্ট শুরু হবে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

শুক্রবার (৪ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

আগামী মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর বুধবার (৯ আগস্ট) টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।

নির্ধারিত দিনে অফিস সময়ে বোর্ড থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের। আর প্রবেশপত্রে ভুল থাকলে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে বোর্ডে আবেদন করে তা সংশোধন করতে হবে। প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here