ভোলায় জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
ভোলায় জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলায় জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা পরিষদ হলরুমে জিয়া মঞ্চ ভোলা জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। 

এ সময় জিয়া মঞ্চ ভোলা জেলা শাখার আহ্বায়ক মো. হুমায়ূন কবির আজমের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ,  সদস্য সচিব মো. মুনতাসীর আলম চৌধুরী রবিন, যুবদলের সদস্য সচিব আবদুল কাদের শেলিম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here