‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই নতুন ছবিতে অক্ষয়

0
‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই নতুন ছবিতে অক্ষয়

খিলাড়ি’খ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার আবারও নিজের সেই চেনা রূপে দর্শকের মাঝে ধরা দিয়েছেন। সম্প্রীতি তার অভিনীত এবং প্রিয়দর্শন পরিচালিত নতুন সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।

হরর-কমেডি ছবিটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ১০৬ কোটি ভারতীয় রুপির বেশি আয় করে নতুন রেকর্ডের পথে হাঁটছে। এরই মধ্যে নতুন সুখবর নিয়ে হাজির হলেন অক্ষয় কুমার। 

বিদ্যা বালানের সঙ্গে নতুন একটি নতুন কমেডি ছবির কথা জানিয়েছেন এ অভিনেতা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ‘ভূত বাংলা’ খ্যাত এই অভিনেতা ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে প্রকল্পটি নিশ্চিত করেছেন।

তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বিমানে ওঠার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

পোস্টের ক্যাপশনে ৫৮ বছর বয়সী এই অভিনেতা জানান, তারা বাজমীর পরবর্তী ছবির জন্য কেরালা যাচ্ছেন। তিনি এটিকে বিদ্যার সঙ্গে তার চতুর্থ ছবি হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন,তাদের জুটি সৌভাগ্য বয়ে আনবে। পোস্টটিতে এই প্রকল্প সম্পর্কে প্রথম সরাসরি আপডেটও দেওয়া হয়েছে, যেখানে দুই অভিনেতাকে একসঙ্গে শুটিংয়ের জন্য বের হতে দেখা যায়।

এর আগে ২০০৭ সালে এ জুটির মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। একই বছর তারা ‘হে বেবি’ ছবিতেও একসঙ্গে কাজ করেন। এরপর তারা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন মঙ্গল’ ছবিতে একসঙ্গে ফিরে আসেন।

তাদের অতীতের ছবিগুলো কমেডি থেকে ড্রামা পর্যন্ত বিভিন্ন ঘরানার, আর একারণেই তাদের সাম্প্রতিক ঘোষণাটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বাজমীর এই ছবিটি তাদেরকে আবারও একসঙ্গে একটি কমেডি-ড্রামায় নিয়ে আসছে।

অক্ষয়কে সম্প্রতি প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবিতে দেখা গেছে। এই ছবির মাধ্যমে ১৪ বছর পর পরিচালকের সঙ্গে তার কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই ছবির অন্যান্য কলাকুশলীদের মধ্যে রয়েছেন, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, টাবু, ওয়ামিকা গাব্বি, মিথিলা পালকার এবং প্রয়াত অভিনেতা আসরানি।

এদিকে বিদ্যাকে এরপর ‘রাজা শিবাজি’ ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন রিতেশ দেশমুখ, এতে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয়ও করেছেন। এই ছবিতে যোদ্ধা রাজার যৌবন থেকে স্বরাজ্য প্রতিষ্ঠা পর্যন্ত যাত্রার কাহিনী তুলে ধরা হয়েছে। রিতেশ ও বিদ্যার পাশাপাশি ছবিটিতে সঞ্জয় দত্ত এবং জেনেলিয়া দেশমুখসহ আরও অনেকে অভিনয় করেছেন। রাজা শিবাজি পহেলা মে মুক্তি পেতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here