ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল

0

ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

আজ শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি করা জিটুজি চুক্তির আওতায় এ চাল কেনা হয়েছে। ওই চুক্তির আওতায় এক লাখ টন আতপ চাল আমদানির চুক্তি রয়েছে। এর মধ্যে চুক্তি মোতাবেক ৭২ হাজার ৭০০ টন চাল দেশে এসে পৌঁছেছে। জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here