ভালুকায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

0
ভালুকায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ময়মনসিংহের ভালুকায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম, সড়ক নিরাপত্তা, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here