ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

0
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় হামিম সরদার (১৮) নামক এক তরুণ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম সরদার ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া মহল্লার হাসান সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হামিম সরদার মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গার মালিগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বামনকান্দা এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা সার্ভিস লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় হামিম সরদার নামে এক তরুণ মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here