সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের পাঁচবারের সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট হারুন আল রশিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবসায়ী সমন্বয় উদ্যোগে জেলা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাতুল্লাহ নূর দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ সভাপতি এ.বি.এম. মমিনুল হক, মরহুম হারুন আল রশিদের ছেলে আসিফ হারুন, জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটি ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম এবং এফএ টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, গ্রিন সুপার মার্কেটের সভাপতি মো. আবু হানিফ, সমবায় মার্কেটের অর্থ বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম অপু, স্টেডিয়াম মার্কেটের সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টু, জগৎ বাজারের ব্যবসায়ী নেতা ইয়াকুব আলী ভূঁইয়া, সড়ক বাজারের ব্যবসায়ী কমিটির সহসাধারণ সম্পাদক মোকলেছ আহমেদসহ বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মরহুম হারুন আল রশিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

