ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার সকালে পানিতে ডুবে মো. জাকারিয়া নামে সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে। বাড়ির পাশের একটি ডোবায় পড়ে গিয়ে শিশুটি মারা যায়। 

উপজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টানুয়াপাড়া গ্রামের মো. ইলিয়াস নামে এক ব্যক্তি জানান, জাকির হোসেনের সাড়ে তিন বছর বয়সি সন্তান সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায়। মাটি নেওয়ার পর এখানে ডোবার সৃষ্টি হয়। শিশুটি পড়ে যায় ঘন্টা দু’য়েক পর তার লাশ ভেসে উঠে।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here