ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য গ্রেফতার

0
ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে সাদ্দাম হোসেন(৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাদ্দাম হোসেন নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাদ্দাম হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here