ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে সোমবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ২০ মিটার পাইপ লাইন উচ্ছেদ করা হয়েছে। এসময় অবৈধ গ্যাস সংযোগ নেয়ায় কারণে ছয় জন ব্যক্তিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিকেলে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার গৌতমপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গৌতমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার বিচ্ছিন্ন করেন বাখরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি রেগুলেটর জব্দ করাসহ অবৈধভাবে গ্যাসের সংযোগ নেওয়া ২০মিটার পাইপলাইন উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ নেয়ায় কারনে ছয় জন ব্যাক্তিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here