ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

0
ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

আবারও বাজিমাত করলো ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনায় থাকা ‘শক দ্য হক’ নামের বাজপাখিটি। পাখি হলেও সে এখন ফুটবলের এক বিস্ময়কর ভবিষ্যদ্বক্তা। এবারের বিশ্বকাপে বড় বড় ম্যাচ বেছে নিয়ে নিজের মতো করে ফলাফল জানিয়ে যাচ্ছে এই ‘ফেদার্ড ওরাকল’ বা পালকধারী ভবিষ্যদ্বক্তা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ—মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা—ছিল তার প্রথম পরীক্ষা, আর সেটিতে সে একেবারে নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিল।

দ্বিতীয় পরীক্ষাটা ছিল আরও কঠিন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মরক্কো—যারা ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছিল। মান ও উত্তেজনায় ভরপুর এই ম্যাচটি ছিল শ’কের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।

দুই দলের পতাকার কাছে গিয়ে প্রথমে মনে হচ্ছিল, সে বুঝি ব্রাজিলের দিকেই যাবে। কিন্তু শেষ মুহূর্তে থেমে যায় শ’ক, কোনো নির্দিষ্ট দলকে বেছে নিতে অস্বীকৃতি জানায়। তার এই দ্বিধাই ইঙ্গিত দিচ্ছিল—দুই দলকে আলাদা করা তার পক্ষে সম্ভব হয়নি, ম্যাচটি ড্র হতে পারে।

ঠিক সেটাই ঘটেছে। ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করেছে, ফলে শ’কের দুর্দান্ত ভবিষ্যদ্বাণীর রেকর্ড অক্ষুণ্ণ থাকল। দুই ম্যাচ, দুইবারই সঠিক ফলাফল।

এবার চাপ আরও বাড়ছে। শ’কের পরবর্তী পরীক্ষা—মিশর বনাম বেলজিয়াম। ‘ফেদার্ড ফরকাস্টার’ কি টানা তৃতীয়বারও সঠিক হতে পারবে? উত্তর মিলবে খুব শিগগিরই।  সূত্র: গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here