
ফরিদপুরে বোয়ালমারীতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ-২ মৌসুমে মাষকলাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।
১৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ হাজার টাকা মূল্যের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।

