বৈষম্যবিরোধী আন্দোলন: ছাত্র হত্যাচেষ্টা মামলায় শ্রমিক লীগ নেত্রী কারাগারে

0
বৈষম্যবিরোধী আন্দোলন: ছাত্র হত্যাচেষ্টা মামলায় শ্রমিক লীগ নেত্রী কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নং ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তাকে কারাগারে পাঠান। সেই সাথে আগামী ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ও হাজিরার জন্য দিন ধার্য করেন আদালত।  

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিতে আহত রমজান আলীর করা মামলায় এজাহার নামীয় ১৪৭ নম্বর আসামি রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নং ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগম। 

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর শালবন বোতলা ক্লাব মোড় এলাকা থেকে তার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুকতারা বেগম আব্দুল খালেকের স্ত্রী। 

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, গ্রেফতার শুকতারা বেগম বৈষম্যবিরোধী ছাত্র হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here