বৈরুতে হামলায় ইসরায়েল-হিজবুল্লাহর সমালোচনা লেবাননের প্রেসিডেন্টের

0
বৈরুতে হামলায় ইসরায়েল-হিজবুল্লাহর সমালোচনা লেবাননের প্রেসিডেন্টের

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনার পর ইসরায়েল ও হিজবুল্লাহর তীব্র সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ খলিল আউন।

সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট বলেছেন, আমাদের লক্ষ্য হলো লেবাননকে এই অঞ্চলে চলমান বিপজ্জনক সামরিক সংঘাত থেকে দূরে রাখা। কিন্তু লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর চালানো হামলাগুলো সরকারের সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

একই সঙ্গে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনেরও তীব্র নিন্দা জানিয়েছেন জোসেফ আউন।

তিনি বলেন, ‘আমরা লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানাই। সেই সঙ্গে আমরা সতর্ক করছি, লেবাননকে আবারও আমাদের সাথে সম্পর্কহীন কোনো যুদ্ধের প্ল্যাটফর্ম বা ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হলে, তা আমাদের দেশকে পুনরায় চরম ঝুঁকির মুখে ঠেলে দেবে।’

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here