
বিকেল থেকেই কুষ্টিয়ার কুমারখালীর আকাশে কালো মেঘ। ঝরছে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি। অনেকটায় বৈরী আবহাওয়া। তবুও আবহাওয়া উপেক্ষা করে ইফতার সামগ্রী নিয়ে কুমারখালী পৌর শহর, গণমোড়, হলবাজার, তরুনমোড়সহ আশপাশের এলাকা ছুটে বেড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।
শুক্রবার (৩১ শার্চ) শেষ বিকেল থেকে ইফতারের আগ পর্যন্ত তিনি ঘুরে ঘুরে অন্তত ৪০ জন দুস্থ, অসহায় ও পথচারী রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ‘প্রশাসনের সাথে জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রশাসন সর্বদাই জনকল্যাণে কাজ করে আসছে। নিয়মিত কাজের অংশ হিসেবে আজ পথেঘাটে ও ফুটপাতে বেরিয়ে ৪০ জনকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।

