বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ, মুহূর্তেই প্রাণ গেল রায়হানের

0
বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ, মুহূর্তেই প্রাণ গেল রায়হানের

ব্রাহ্মণবাড়িয়া শহরে ঝড়বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত একটি খুঁটির সংস্পর্শে এসে রায়হান বাবু নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কান্দিপাড়ার রাধার মা পুকুরের পূর্ব পাশের একটি গলির শেষপ্রান্তে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান বাবু, মুছা মিয়া, কান্দিপাড়া এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্র জানায়, সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরে দক্ষিণ পাশের মহল্লা হয়ে একটি পরিত্যক্ত বাড়ির দিকে যান।

স্থানীয়দের ভাষ্য, ওই বাড়ির দেয়াল ঘেঁষা একটি বৈদ্যুতিক খুঁটি ছিল। সকালে তীব্র ঝড় ও বৃষ্টির কারণে খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। একপর্যায়ে রায়হান বাবু খুঁটিতে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে জমে থাকা পানিতে লুটিয়ে পড়েন।

ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করা হয়।

পরে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here