২০২৪–২৫ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল চলতি মৌসুমে পড়েছে ছন্দহীনতায়। ৩৫ ম্যাচে ১৭ জয় ও ৭ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে অলরেডস। এমন পরিস্থিতিতে অ্যানফিল্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) প্রধান হেনরি জানিয়েছেন, দলের নিম্নমুখী পারফরম্যান্সে হতাশ হয়ে পড়েছেন সমর্থকরা।
লিভারপুলের কঠিন এই সময়ে আয়াক্স থেকে আগ্রহ দেখানো হয় আর্নে স্লটের প্রতি। যদিও ডাচ ক্লাবের সেই প্রস্তাব তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেছেন নেদারল্যান্ডসের ম্যানেজার। তাতে অনেকেই মনে করছেন, ফল যাই হোক, আপাতত স্লটের প্রতি বিশ্বাস লিভারপুলের। তবে ক্লাব মালিকানাধীন এফএসজি প্রধানের কথায় স্পষ্ট—ক্লাব ম্যানেজারের প্রতি একেবারেই সন্তুষ্ট নয় তারা।
হেনরি বলেন, ‘প্রথম ২৫ ম্যাচে রেডসদের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। আমার মনে পড়ে, আমরা যখন ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭–০ গোলে হারাচ্ছিলাম, তখন মাথার ওপর দিয়ে একটি বিমান উড়ে যায়, যেখানে লেখা ছিল—‘এফএসজি নিপাত যাক!’
লিভারপুলের মালিকানায় এফএসজি-র ১৬ বছরের ইতিহাসে হেনরি মাত্র দুজন কোচকে বরখাস্ত করেছেন। রয় হডসন, যিনি ২০১০ সালের অক্টোবরে ক্লাবটি অধিগ্রহণের মাত্র কয়েক মাস আগে নিয়োগ পেয়েছিলেন। তাঁকে ২০১১ সালের জানুয়ারিতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ব্রেন্ডন রজার্স ২০১৩–১৪ মৌসুমে লিভারপুলকে দ্বিতীয় স্থানে নিয়ে গেলেও পরের মৌসুমে দলটি ষষ্ঠ স্থানে নেমে যায়। ২০১৫ সালের গ্রীষ্মে রজার্সকে বরখাস্ত করার প্রলোভন হেনরি সংবরণ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অক্টোবরে গিয়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবার কি তবে আর্নে স্লটের ভাগ্যে এমন কোনো পরিণতি ঘটতে যাচ্ছে? অবশ্য সেটা সময় উত্তর দেবে।

