বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার, ছেলে ও ছেলের বউ আটক

0
বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার, ছেলে ও ছেলের বউ আটক

নাটোরের সিংড়ায় নিখোঁজের ১৫ দিন পর মারিয়া বেগম শরিফা (৭৫) নামে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত মোজাহার আলীর স্ত্রী। বৃদ্ধ মহিলা তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে শহিদুল ইসলামের বাড়িতে থাকতেন। সেই বাড়ির পাশে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। এদিকে হত্যাকান্ডে অভিযোগে ছেলে শহিদুল ইসলাম ও ছেলের বউ খাদিজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
      
নিহত বৃদ্ধ মহিলার নাতী শাহীন আলম জানান, তার দাদি বড় ছেলে শহিদুল ইসলামের বাড়িতে থাকতেন। গত ২৫ মে নিখোঁজের পর অনেক খোজাখুজি করেও পাননি। তারপর দেরিতে হলেও মেয়ের পক্ষ থেকে মাকে হারানো থানায় জিডি করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ২৫ মে বেলা ১১টায় ওই বৃদ্ধ মহিলা তার ছেলে শহিদুল ইসলামের আগপাড়া শেরকোল গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন। গত ৬ জুন বৃদ্ধের মেয়ে মর্জিনা বেগম মায়ের হারানো বিষয়ে সিংড়া থানায় একটি জিডি করেন। পরে ছেলের বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে মর্গে পাঠানে হয়েছে। এ ঘটনায় ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here