বুমরাহর মতো স্লোয়ার বল করার দক্ষতা নেই: হ্যাজেলউড

0
বুমরাহর মতো স্লোয়ার বল করার দক্ষতা নেই: হ্যাজেলউড

আইপিএলের চলতি মৌমুমে দারুণ সময় পার করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতে জিতে পয়েন্টি টেবিলের শীর্ষে অবস্থান করছেন কোহলিরা।

দীর্ঘদিনের চোট সেরে গতকাল লখনউ সুপার জায়ান্টস এর বিপক্ষে দারুণ বোলিং করেছেন জশ হ্যাজেলউড। ম্যাচে চার ওভারে ২০ রানে এক উইকেট নেন আরসিবি’র ডানহাতি এই পেসার। এদিন হ্যাজেলউডের সুকৌশলে লুকানো ক্রস-সিমারগুলো ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে। এতে ম্যাচ সেরা পুরস্কার হন তিনি।

ম্যাচ শেষে হ্যাজেলউড বলেন, তিনি সহজভাবে খেলতে পছন্দ করেন এবং খুব বেশি চেষ্টা না করার দিকেই মনোযোগ দেন। কারণ জসপ্রিত বুমরাহর মতো দক্ষতা তার নেই। তিনি পেসারদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করার জন্য ভুবনেশ্বর কুমারকে কৃতিত্ব দেন।

এই পেসার বলেন, খুব বেশি চেষ্টা করার দরকার নেই। পরিকল্পনা করাটা খুবই সহজ, কিন্তু আসল বিষয় হলো তা বাস্তবায়ন করা এবং সঠিক জায়গায় বল ফেলা। ভুবনেশ্বর প্রথম ওভারেই পরিস্থিতিটা বুঝে ফেলেছিলেন। এরপর পরিকল্পনা অনুযায়ী ফিল্ডিংয়ের কিছু পরিবর্তন আনা হয়। বোলিং গ্রুপের মধ্যে বোঝাপড়া, বিশেষ করে ভুবনেশ্বরের কাছ থেকে, যিনি প্রথমে বোলিং করেন, এটা আমাদের একটা বড় শক্তি। সম্ভবত এ কারণেই গত বছর আমরা অ্যাওয়ে ম্যাচগুলোতে এত ভালো করেছিলাম।

হ্যাজেলউড বলেন, বুমরাহ বা অন্যদের মতো স্লোয়ার বল করার দক্ষতা আমার নেই, তাই দৌড়ের ওপর নির্ভর করেই মানিয়ে নিতে হয়। আমি অনুশীলনে সবসময় কয়েকটি ভিন্ন বিষয় নিয়ে কাজ করতে থাকি এবং আশা করি প্রয়োজনের সময় সেগুলো কাজে লাগাতে পারব। এই ম্যাচে, মূল বিষয় ছিল নির্ভুল হওয়া, সঠিক লেংথে বল করা, এমনকি কয়েকটি ক্রস-সিম ডেলিভারি ব্যবহার করা এবং সবকিছু সহজ রাখার ওপর জোর দিয়েছি।

৩৫ বছর বয়সী এই খেলোয়াড় চলতি মৌসুমে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে তিনটি উইকেট হ্যাজেলউড। উইকেটটি কিছুটা ধীরগতির হওয়া সত্ত্বেও আরসিবি যে সহজেই লক্ষ্য তাড়া করে জিতেছে, তা দেখে তিনি খুশি হয়েছেন।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার এই পেসার বলেন, গত বছরের প্রথমার্ধে ঘরের মাঠের ম্যাচগুলোতে আমরা সম্ভবত কিছুটা সমস্যায় পড়েছিলাম। তাই টস জিতে প্রথমে বোলিং করাটা বেশ ভালো লাগছে। আমরা যে ধরনের উইকেটে অভ্যস্ত, তার থেকে এটা কিছুটা ভিন্ন। কিছুটা ধীরগতির, সম্ভবত উঁচু-নিচু। তাই ব্যাটিংয়ের জন্য এটা বেশ কঠিন। আমার মনে হয়েছে, আমরা যেভাবে রান তাড়া করেছি, তা দেখতে খুব ভালো লেগেছে। আমাদের সব ব্যাটসম্যানই ভালো ফর্মে ও আত্মবিশ্বাসী। তাই এমন একটি উইকেটে এত দ্রুত স্কোর তাড়া করে ফেলাটা অনেক বড় ব্যাপার।

আগামী শনিবার (১৮ এপ্রিল) ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের পক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here