বুড়িচং বারেশ্বর চৌমুহনী সড়কের সংস্কার কাজের উদ্বোধন

0
বুড়িচং বারেশ্বর চৌমুহনী সড়কের সংস্কার কাজের উদ্বোধন

কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর চৌমুহনী সড়কে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় বারেশ্বর চৌমুহনীতে ইউনি ব্লক দ্বারা ছয় লাখ টাকা ব্যয়ে নির্মিত কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান কামাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, কাউন্সিলর প্রার্থী এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রহিম খান লিটন, বাকশীমূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here