বিশ্বকাপে সমর্থকদের বিশেষ সুবিধা দেবে সৌদি আরব

0
বিশ্বকাপে সমর্থকদের বিশেষ সুবিধা দেবে সৌদি আরব

বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আর মাত্র নয় দিন বাকি। টিকিটের চড়া দাম নিয়ে যখন বিশ্বজুড়ে তুমুল সমালোচনা চলছে, ঠিক তখনই এক চমকপ্রদ খবর সামনে এনেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘মিরর’। 

তাদের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ২০২৬ বিশ্বকাপে সৌদি আরব জাতীয় দলকে সমর্থন করতে যেসব সমর্থক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন, তারা সবাই ম্যাচের টিকিট সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। আর ফিফাও সৌদির এই অভাবনীয় প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি আরবের দূতাবাস থেকে এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে উপস্থিত সৌদি জাতীয় দলের সমর্থকদের জন্য বিনামূল্যে ম্যাচের টিকিট দিচ্ছে সৌদি আরব। আমরা আমাদের জাতীয় দলের জন্য শুভকামনা জানাই। পুরো একটি জাতির সমস্ত শক্তি, ভালোবাসা আর আবেগ নিয়ে তারা যেন গর্বের সাথে আন্তর্জাতিক মঞ্চে কিংডমের (সৌদি আরব) প্রতিনিধিত্ব করতে পারে।’

সৌদি সরকারের এই রাজকীয় সিদ্ধান্তের কারণে ফুটবলপ্রেমীদের পকেট থেকে প্রায় ২ হাজার ৩০০ পাউন্ড বেঁচে যেতে পারে। ‘এইচ’ গ্রুপে সৌদি আরবের প্রতিপক্ষ উরুগুয়ে, স্পেন এবং কেপ ভার্দে। আর বর্তমানে এই হাইভোল্টেজ ম্যাচগুলোর টিকিটের সর্বোচ্চ মূল্য এই আকাশচুম্বী পর্যায়েই রয়েছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ‘এইচ’ গ্রুপ থেকে যদি সৌদি আরব তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারে, তবে রাউন্ড অব ৩২-এর চতুর্থ ম্যাচটি তারা খেলবে নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here