বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানসিটির

0
বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানসিটির

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের জন্য সব দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ফিফা।

বর্ধিত কলেবরের এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৪৮ দলের ১২৪৮ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। এদের মধ্যে ৩৫৭ জন খেলোয়াড়ের বিশ্বকাপে খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। 

এবারের আসরে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ সংখ্যক ১৯ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। সিটির খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করবেন আলজেরিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মিশর, ইংল্যান্ড, ফ্রান্স, ঘানা, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও উজবেকিস্তানকে। 

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর তালিকা-

ম্যানচেস্টার সিটি-১৯ জন খেলোয়াড়
বায়ার্ন মিউনিখ-১৮
আর্সেনাল-১৬
পিএসজি-১৬
বার্সেলোনা-১৫
আল হিলাল-১২
এ্যাথলেটিকো মাদ্রিদ-১২
ক্রিস্টাল প্যালেস-১২
ম্যানচেস্টার ইউনাইটেড-১২
বরুসিয়া ডর্টমুন্ড-১১
গ্যালাতাসারে-১১
লিভারপুল-১১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here