বিশ্বকাপে ভুভুজেলা বাজানোর সুযোগ পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা

0
বিশ্বকাপে ভুভুজেলা বাজানোর সুযোগ পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ভুভুজেলা বাঁশির আবির্ভাব হয়েছিল। লম্বা প্লাস্টিকের এই বাঁশি পরবর্তী সব বিশ্বকাপেই দেখা গেছে। 

কিন্তু আসন্ন বিশ্বকাপে গ্যালারিতে ভুভুজেলা বাজানোর সুযোগ পাচ্ছেন না ফুটবলপ্রেমীরা। স্টেডিয়ামের আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে ভুভুজেলা বাঁশি নিষিদ্ধ করেছে ফিফা। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী শুধু ভুভুজেলাই নিষিদ্ধ করা হয়নি, মাত্রাতিরিক্ত শব্দ করা যেকোনো যন্ত্র নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। 

এছাড়াও লেজার বিম, লেজার পয়েন্টার, শরীরে রং করা বা ট্যাটু আঁকা পোশাক নেওয়া যাবে না। নগ্ন হয়ে দৌড়ানো, নগ্নতা প্রদর্শন করতে পোশাক খোলা যাবে না। 

আচরণবিধি অনুযায়ী, এই নিয়মগুলো লঙ্ঘন করলে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না বা বের করে দেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত স্টেডিয়ামের আচরণবিধিতে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দর্শকদের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। 

৪৮ দলের অংশগ্রহণে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর ১১ জুন থেকে শুরু হবে। যা ১৯ জুলাই পর্যন্ত চলবে। আসরের উদ্বোধনী ম্যাচে ১১ জুন মাঠে নামবে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here