বিশ্বকাপে ক্রিস রিচার্ডসকে নিয়ে অনিশ্চিয়তা

0
বিশ্বকাপে ক্রিস রিচার্ডসকে নিয়ে অনিশ্চিয়তা

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার পর চোট পান যুক্তরাষ্ট্রের সেন্টার-ব্যাক ক্রিস রিচার্ডস। ওই ম্যাচে বাম গোড়ালির দুটি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আসন্ন বিশ্বকাপে তার অংশ নেওয়ার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১মে) ক্রিস্টাল প্যালেসের ম্যানেজার অলিভার গ্লাসনার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিচার্ডস চ্যাম্পিয়ন আর্সেনালের বিপক্ষে রবিবারের প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটি খেলতে পারবেন না। এমনকি জার্মানির লাইপজিগে বুধবার স্পেনের রায়ো ভায়েকানোর বিপক্ষে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আগামী ৩১মে শার্লটে সেনেগালের বিপক্ষে এবং শিকাগোতে ৬ই জুন জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচের আগে যুক্তরাষ্ট্র বুধবার আটলান্টা এলাকায় তাদের বিশ্বকাপ ক্যাম্প শুরু করবে। গ্রুপ ডি-তে তাদের প্রথম ম্যাচটি ১২ই জুন ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে প্যারাগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের যে দলে রক্ষণভাগ নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে রিচার্ডস একজন গুরুত্বপূর্ণ সদস্য। যদিও মাউরিসিও পোচেত্তিনো তার তিন ও চারজনের ফর্মেশনে বিভিন্ন সেন্টার ব্যাক ব্যবহার করেছেন, রিচার্ডস সবসময়ই দলে ছিলেন।

অন্যান্য সেন্টার ব্যাকদের মধ্যে রয়েছেন টিম রিম, যিনি সম্প্রতি চোট থেকে ফিরেছেন এবং শার্লটের হয়ে এমএলএস মৌসুমের বেশিরভাগ সময় ধরে পরিশ্রম করে যাচ্ছেন। সিনসিনাটির মাইলস রবিনসনও চোটের সঙ্গে লড়াই করেছেন। তুলুজের মার্ক ম্যাকেনজি, সেল্টিকের অস্টন ট্রাস্টি এবং ভ্যাঙ্কুভারের ট্রিস্টান ব্ল্যাকমনও দলে রয়েছেন।

আগামী মঙ্গলবার (২৬ মে) নিউইয়র্কে ২৬ সদস্যের দল ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের কোচ পোচেত্তিনো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here