বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ৪৬ বছর বয়সে মাঠে ফিরছেন রোনালদিনহো!

0
বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ৪৬ বছর বয়সে মাঠে ফিরছেন রোনালদিনহো!

বিশ্বকাপের মাঝেই হঠাৎ করেই ফুটবল দুনিয়ায় বড় চমক ছড়ালেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। দীর্ঘ ১১ বছর আগে অবসরে যাওয়া এই তারকা এবার ইতালির ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তিতে যুক্ত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ৪৬ বছর বয়সী রোনালদিনহো ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সংক্ষিপ্ত সময় খেলার পর ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও এবার নতুন ভূমিকায় ফিরছেন তিনি।

তবে এই চুক্তিতে তিনি মাঠে নেমে খেলবেন কিনা নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে ভিন্নভাবে মাঠে দেখা যাবে তাঁকে। তার যোগ দেওয়াকে বড় বার্তা হিসেবেই দেখছে ইতালির সিরি সি ক্লাবটি। গত মৌসুমে অল্পের জন্য প্রোমোশন মিস করা রাভেন্না এবার বড় ঘোষণা দিতে চাইছে।

ক্লাবটির মালিক ইগনাজিও চিপ্রিয়ানি দলকে নতুনভাবে আলোচনায় আনতে চান। সেই পরিকল্পনার অংশ হিসেবেই রোনালদিনহোকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

আগামী সপ্তাহে মিয়ামিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

রোনালদিনহো নিজেও এই নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, নতুন রঙ, কিন্তু সেই পুরোনো হাসি। আবার বল নিয়ে নাচতে এবং নতুন গল্প লিখতে মুখিয়ে আছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here