যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সোমবার (১১ মে) কোচ লিওনেল স্ক্যালোনির বাছাই করা এই প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই প্রাথমিক তালিকা থেকেই শেষ পর্যন্ত ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করবে। ৩০ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে কোনো ফুটবলার চোটে পড়লে এই তালিকা থেকেই বদলি নেওয়া হবে।
আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস, সান্তিয়াগো বেলত্রান।
রক্ষণভাগ: অগুস্তিন জিয়াই, গঞ্জালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাকঅ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়াত্রা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনজ, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো ডি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস।
মধ্যমাঠ: ম্যাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন ডেলগাদো, অ্যালান ভ্যারেলা, এজেকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন বার্কো।
আক্রমণভাগ: লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, টমাস আরান্দা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লাউদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, মাতেও পেলেগ্রিনো।

