বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত হাতি-গরিলা-জিরাফ

0
বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত হাতি-গরিলা-জিরাফ

অনেকের পল অক্টোপাসের কথা মনে আছে হয়তো। ২০১০ বিশ্বকাপে নির্ভুল ভবিষ্যদ্বাণী করছিল এই জলজ প্রাণীটি। আর তাই এবারও বিশ্বকাপ শুরুর আগে অনেক প্রাণীকে দিয়েই চালানো হচ্ছে জ্যোতিষবিদ্যা। 

তেমনি ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে দুই হাতি। মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানার দুই হাতির সামনে আলাদা আলাদা খাবার ছিল। একদিকে মেক্সিকোর পতাকায় ছিল ঘাস। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পতাকায় ছিল সবুজ পাতা।

হাতি দুটি ধীর পায়ে লয়ে মেক্সিকোর পতাকার দিকে যায়। এতে ধরে নেওয়া হচ্ছে আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে মেক্সিকো।

শুধু হাতিই নয়, ভবিষ্যদ্বাণীর জন্য ‘চেনচি’ ও ‘ফাউস্তিনা’ নামে দুটি গরিলাকে হাজির করা হয়েছিল।

স্পেন-উরুগুয়ের ২৬ জুনের ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে তারা। তাদের সামনে দুটি পাত্রে ঝুলিয়ে রাখা হয়েছিল ‘পিনিয়াতা’ (খাবার বা খেলনা ভরা রঙিন পাত্র)। এসব দেখে একটি গরিলা উরুগুয়ের জার্সির পাত্রের দিকে ঝাঁপিয়ে পড়ে। 

এ ছাড়া ‘মুলুক’ নামে এক পুমা ও ৬টি জিরাফও নিজের পছন্দের জয়ী দলের নাম জানিয়ে দিয়েছে। পুমা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়াকে জয়ী বলছে।

অন্যদিকে জিরাফরা জানিয়েছে, কলম্বিয়ার বিপক্ষে জিতবে গণপ্রজাতন্ত্রী কঙ্গো।

প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণী সামনেও চলবে বলে জানিয়েছেন গুয়াদালাহারা চিড়িয়াখানার কিপার ইভান রেইনোসো। এএফপিকে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে এই প্রাণীরা তাদের মতো করে ভবিষ্যদ্বাণী করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here