বির্তকের মুখে সোশ্যাল মিডিয়া ফলোয়ারের শর্তটি তুলে নিল এলপিএল

0
বির্তকের মুখে সোশ্যাল মিডিয়া ফলোয়ারের শর্তটি তুলে নিল এলপিএল

ক্রিকেট বোর্ডের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আগামী ১০ জুলাই মাঠে গড়াচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের(এলপিএল) ষষ্ঠ আসর। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী আইকন ও স্টার ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য নেওয়া সোশ্যাল মিডিয়া ফলোয়ারের শর্তটি তুলে নেওয়া হয়েছে।

নিউজওয়্যার-এর একটি প্রতিবেদন বলা হয়েছে, শনিবার (৯ মে) এলপিএল সিজন ৬-এর খেলোয়াড় নিবন্ধন এবং ড্রাফট গাইডের সংশোধিত সংস্করণে সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যার শর্তটি বাদ দেওয়া হয়েছে। যেখানে আইকন এবং স্টার ক্যাটাগরির খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়ায় আড়াই লাখের বেশি ফলোয়ার থাকার বিষয়টি উল্লেখ ছিল।

আগের নিয়মে বলা হয়েছিল, শীর্ষ স্তরের আইকন ক্যাটাগরিতে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশী ক্রিকেটারদের শুধু ক্রিকেটীয় যোগ্যতার চেয়েও বেশি কিছু প্রয়োজন হবে। ক্রিকেটারদের অন্তত ৭৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ, ১০০টির বেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ এবং গত ১৮ মাসে ৩০টি ম্যাচে অংশগ্রহণ করতে হতো। এছাড়াও লিগ কর্তৃপক্ষ খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মজুড়ে আড়াই লাখেল বেশি ফলোয়ার থাকার শর্তটি চালু করেছিল।

অন্যদিকে একই সোশ্যাল মিডিয়ার শর্ত স্টার ক্যাটাগরির ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। ওই ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য কমপক্ষে ৫০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ, ১০০টির বেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ম্যাচ এবং গত ১৮ মাসে ন্যূনতম ৩০টি ম্যাচে অংশগ্রহণ করার পাশাপাশি ২,৫০,০০০ এর বেশি সোশ্যাল মিডিয়া ফলোয়ার থাকা আবশ্যক ছিল।

সংশোধিত নথিতে খেলোয়াড়দের সকল ক্যাটাগরি থেকে ন্যূনতম সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যার সমস্ত উল্লেখ বাদ দেওয়া হয়েছে। তবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা, ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ম্যাচ খেলার মতো ক্রিকেট সম্পর্কিত যোগ্যতার শর্তগুলো বহাল রাখা হয়েছে।

এই সিদ্ধান্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দেয়। শ্রীলঙ্কার প্রধান টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলোয়াড়দের ক্যাটাগরি ডিজিটাল জনপ্রিয়তার পরিবর্তে ক্রিকেটীয় যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা উচিত বলে মত দেন তারা। ১০ জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ৫ আগস্ট শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here