বিয়ের জন্য একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে: বাঁধন

0
বিয়ের জন্য একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে: বাঁধন

ইন্ডাস্ট্রিতে স্পষ্টভাষী হিসেবে বেশ সুনাম আছে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। পেশাগত কিংবা ব্যক্তিগত—কোথাও কোনো রাখঢাক ছাড়াই কথা বলতে পছন্দ করেন তিনি। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলাপ করেছেন অভিনেত্রী। 

অনুষ্ঠানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না? জবাবে অভিনেত্রী জানান, গত বছর তিনি বিয়ের কথা ভেবেছিলেন। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও তার জীবনে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি।

বাঁধন বলেন, সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে।

বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি। তবে প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা যে তার জীবনে ছিল, সেটিও অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। তার কথায়, এখন বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাচ্ছি না। প্রেম করার জন্য দুই-একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।

নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, বিয়ে তো আমি দুবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।

আলাপচারিতায় ঈদকে ঘিরে শৈশবের স্মৃতিও তুলে ধরেন তিনি। বাঁধন জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আনন্দমুখর সময় কাটানো। তাদের গ্রামের বাড়িতে উদযাপিত ঈদের স্মৃতি আজও তার মনে জ্বলজ্বল করে।

তবে সময়ের সঙ্গে ঈদের অনুভূতিও বদলে গেছে বলে মনে করেন অভিনেত্রী। তার মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের চেয়ে দায়িত্ববোধই বেশি অনুভূত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here