বাসিন্দাদের সাশ্রয়ী মূল্যে টিকিট জেতার সুযোগ দিচ্ছে মামদানি

0
বাসিন্দাদের সাশ্রয়ী মূল্যে টিকিট জেতার সুযোগ দিচ্ছে মামদানি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচগুলো বাসিন্দারের জন্য সাশ্রয়ী মূল্যে টিকিটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শহরের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে  তিনি জানান, বাসিন্দাদের বিশ্বকাপের ম্যাচগুলো ৫০ মার্কিন ডলার(৬৪ সিঙ্গাপুর ডলার) মূল্যের টিকিট পাওয়ার সুযোগ করে দেবে।

এছাড়া লটারি পদ্ধতির মাধ্যমে ১ হাজারটি সাশ্রয়ী মূল্যের টিকিট জেতার সুযোগ থাকবে। এই ছাড়কৃত মূল্যের টিকিটের সঙ্গে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের স্টেডিয়ামে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস পরিবহনের ব্যবস্থা থাকবে। টিকিটগুলো পাঁচটি গ্রুপ-পর্বের এবং দুটি নকআউট পর্বের খেলার জন্য ভাগ করে দেওয়া হবে এবং প্রতিটি ম্যাচের জন্য ১৫০টি করে টিকিট পাওয়া যাবে।

শহরের হারলেম এলাকায় একটি সংবাদ সম্মেলনে মামদানি বলেন, আমরা নিশ্চিত করছি, শ্রমজীবী ​​মানুষরা যে খেলাটি তৈরি করতে সাহায্য করেছেন, তা যেন দামের কারণে তাদের নাগালের বাইরে না যায়। তিনি রসিকতা করে বলেন, এই ৫০ মার্কিন ডলার মূল্য নিউ ইয়র্ক সিটিতে পাঁচ কাপ কফির দামের সমান।

সাশ্রয়ী মূল্যে টিকিট কেনার সুযোগের জন্য ২৫শে মে থেকে বাসিন্দারা একটি লটারিতে অংশ নিতে পারবেন। টিকিট কালোবাজারি রোধে বিজয়ীদেরকে বাস থেকে নামার স্থানেই বিতরণ করা হবে। পাশাপাশি টিকিটগুলো হস্তান্তরযোগ্যের সুযোগ রাখা হবে না।

টিকিটের মূল্য পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম টিকেটডেটা-র তথ্য অনুযায়ী, বুধবার (২৭ মে) পর্যন্ত নিউইয়র্কে গ্রুপ পর্বের একটি ম্যাচের গড় প্রবেশমূল্য ছিল ৮৬৪ মার্কিন ডলার। ফিফার নিজস্ব পুনঃবিক্রয় ও বিনিময় বাজারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু পুনঃবিক্রিত টিকিট হাজার হাজার ডলারে তালিকাভুক্ত করা হয়েছে। নিউ জার্সিতে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের সেরা আসনগুলো প্রায় ৩৩ হাজার মার্কিন ডলারে বিক্রি করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here