বার্সেলোনায় ওপেন কনসার্ট

0

বার্সেলোনায় ওপেন কনসার্ট

স্পেনের বার্সেলোনায় স্থানীয় বাঙালি যুব সংগঠন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’ আয়োজিত ওপেন কনসার্টে বাংলা গানে নাচে মেতে উঠলেন প্রবাসী বাংলাদেশিরা। ১৬ সেপ্টম্বর, শনিবার সান আন্থনী চত্ত্বরে আয়োজিত এ কনসার্টে বার্সেলোনা ও আশেপাশের প্রবাসীরা নিজেদের পরিবার-পরিজন নিয়ে যোগ দেন।

স্থানীয় সময় বিকেল ৬টায় আয়োজক সংগঠন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’ এর সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। মিরন নাজমুলের প্রাণবন্ত উপস্থাপনায় এ পর্বে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কনস্যুলার রামন পেদ্রো বেরনাউস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্সেলোনা সিটি কর্পোরেশন কর্মকর্তা সারা বেলবেইদা, নুরিয়া সেররা, এভা বারো, এসতের মিরাইয়েস, আলবা সালমেরন। এ ছাড়াও অতিথি ছিলেন কাতালান সংসদের সাবেক সিনেটর রবার্ট মাসি নাহার।
বক্তব্য দেন ‘বাংলাদেশ কুলতুরাল ইয়াং ফেডারেশন, স্পেন’ এর সভাপতি নূরে আমিন টোকন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। আয়োজক সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, ফয়সল আহমেদ, জামিল হোসেন, মামুন মোল্লা, সুমন দেওয়ান, হিমেল আহমেদ, রাফিকুল হক, সোহেল সামাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here