বাবরের ফিফটিতে পাকিস্তানের প্রতিরোধের চেষ্টা

0
বাবরের ফিফটিতে পাকিস্তানের প্রতিরোধের চেষ্টা

সিলেট টেস্টে চাপের মুখে দলের হাল ধরলেন পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটার বাবর আজম। মাত্র ৬৩ বল মোকাবিলা করে তুলে নিলেন নিজের ক্যারিয়ারের ৩১তম টেস্ট অর্ধশতক। ধৈর্য ও আত্মবিশ্বাসে গড়া এই ইনিংসে আবারও দলের ভরসার প্রতীক হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

টেস্ট ক্যারিয়ারে বাবরের শতকের সংখ্যা ৯টি। অভিজ্ঞ এই ব্যাটারের সঙ্গে ক্রিজে রয়েছেন সালমান আলী আগা। দুজনের জুটিতে ধীরে ধীরে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান।

এদিকে রবিবার দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে পাঠান এই টাইগার পেসার। আব্দুল্লাহ ফজল ৯ ও আজান আওয়াইস ১৩ রান করে ফিরে যান। 

এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরু এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম। ৩৮ রানের জুটি গড়েন তারা। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। তাসকিন আর মিরাজের জোড়া আঘাতে চাপে পরে পাকিস্তান।

বর্তমানে পাকিস্তানের মূল দুই ব্যাটারই উইকেটে থাকায় বাড়তি সতর্ক স্বাগতিক বোলাররা। ম্যাচে এগিয়ে থাকতে দ্রুত এই জুটি ভাঙা এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।

এর আগে, টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই মোহাম্মদ আব্বাসের তোপে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে বিদায় নেন। পরে তানজিদ হাসান তামিম ২৬ ও মুমিনুল হক ২২ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। তবে সব চাপ সামলে লিটনের ব্যাটে ভর করেই লড়াইয়ে ফেরে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here