সিলেট টেস্টের দ্বিতীয় দিনে টাইগারদের বোলিং তোপে পড়েছে পাকিস্তান। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে লাঞ্চের আগেই চার উইকেট হারায় সফরকারীরা। লাঞ্চ থেকে ফিরেও আগুনে বোলিং করছেন টাইগাররা। আর তাই ২৭৮ রানের পুঁজি নিয়েই লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
সফরকারীর এখনও পিছিয়ে ১০৯ রানে। হাতে আছে মাত্র ৪ উইকেট। এদিন চাপে থাকা দলকে এগিয়ে নিচ্ছিলেন বাবার আজম। তবে তাকে সাজঘরের পথ দেখান টাইগার পেসার নাহিদ রানা। ৮৪ বলে ৬৮ রান করেন বাবর। তিনি যখন আউট হন তখন দলীয় রান ছিলো ৫ উইকেটে ১৪২ রান। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি সালমান আগাও।
তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন মুমিনুল হকের হাতে। ২১ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এর আগে দিনের শুরুতেই পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন তাসকিন আহমেদ। পরে মেহেদী হাসান মিরাজ ফেরান শান মাসুদ ও সৌদ শাকিলকে। দ্রুত উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গেছে পাকিস্তান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ১৩ ও হাসান আলী ৯ রানে ক্রিজে রয়েছেন।

