বানারীপাড়ার সাবেক পৌর চেয়ারম্যান মঞ্জু মোল্লা কারাগারে

0
বানারীপাড়ার সাবেক পৌর চেয়ারম্যান মঞ্জু মোল্লা কারাগারে

বিস্ফোরক আইনের একটি মামলায় বরিশালের বানারীপাড়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার সকালে তাকে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক মো. নাহিদ ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত আগামী ১০ জুন তার জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।

এর আগে গতকাল শনিবার দিনগত গভীর রাতে বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একটি রাজনৈতিক (বিস্ফোরক) মামলার আসামি হিসেবে তাকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছিল এবং আজ সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ইউনিয়ন ছাত্রদলের এক নেতার দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় মঞ্জু মোল্লাকে আসামি করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here