বাঞ্ছারামপুরে তিন মাদক কারবারি গ্রেফতার

0
বাঞ্ছারামপুরে তিন মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার ৬ নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের পাটু ফেরিঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সেতু দাসের ছেলে সঞ্চয় দাস (২০), মধু সরকারের ছেলে সেন্টু সরকার (২৯) এবং হারুন মিয়ার ছেলে মানিক (২২)।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here