বাগেরহাটে ইয়াবাসহ যুবক আটক

0
বাগেরহাটে ইয়াবাসহ যুবক আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মামুন শিকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সন্ন্যাসী বাজারের একটি মোবাইলের দোকান থেকে তাকে আটক করা হয়। 

এ সময় তার প্যান্টের পকেটে থাকা একশত পিস ইয়াবা জব্দ করে পুলিশ।  

মামুন শিকদার শরনখোলা উপজেলার জানের পাড় গ্রামের ছোহরাব শিকদারের ছেলে। সে একজন পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা ও সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের দুটি দল সন্ন্যাসী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মামুনকে আটক করে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা জব্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here