বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

0
বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা এলাকায় লোকমানপুর-আড়ানী সড়কের পাশে অভিযানটি পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল।

গ্রেফতার ব্যক্তি আরিফুল ইসলাম (৪০)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে আরিফুল পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর রাতেই তার বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতার আসামিকে থানায় রাখা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here