বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে ওসমান গনি নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওসমান গানি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামনগড় গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মা-বাবা ওসমান গনিকে তার নানা বাড়ি রেখে চিকিৎসার জন্য বরিশাল চলে যান। পরে দুপুর থেকে ওসমান গনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখুজি করেও গনিকে পাওয়া যায়নি। সকালে পাশের মৃধা বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফন করা হয়েছে। বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here