বসুন্ধরা সিটি শপিং মলে চলছে ব্র্যান্ড উৎসব

0
বসুন্ধরা সিটি শপিং মলে চলছে ব্র্যান্ড উৎসব

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের বিশাল আট্রিয়ামে চলছে ব্রান্ড উৎসব। এ যেন এখন এক রঙিন ব্র্যান্ড উৎসবের মিলনমেলা। দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ স্টলের কার্যক্রমে মুখরিত পুরো পরিবেশ।

এখানে মিলছে আকর্ষণীয় ছাড়, নতুন পণ্যের প্রদর্শনী এবং সরাসরি ব্র্যান্ড অভিজ্ঞতার সুযোগ। সব মিলিয়ে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট সময় পার করছে বসুন্ধরা শপিং মল।

বসুন্ধরা শপিং মলের আট্রিয়ামে প্রবেশ করতেই চোখে পড়বে নান্দনিক সাজে সজ্জিত স্টলের সারি। কোথাও নতুন ফ্যাশন কালেকশন, কোথাও প্রযুক্তিপণ্য, আবার কোথাও লাইফস্টাইল সামগ্রীর প্রদর্শনী। অনেক স্টলে আছে বিশেষ অফার। কেনাকাটার পাশাপাশি সরাসরি ব্র্যান্ড প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। 

ক্রেতা সাদিয়া জাহান বলেন, ‘এক জায়গায় এত ব্র্যান্ডের নতুন পণ্য একসঙ্গে দেখার সুযোগ খুব একটা মেলে না। বিশেষ ছাড় থাকায় কেনাকাটাও সাশ্রয়ী হচ্ছে। পরিবেশটাও খুব প্রাণবন্ত।’

বিক্রেতারাও সন্তুষ্ট এই বর্ণাঢ্য আয়োজনে। একটি লাইফস্টাইল ব্র্যান্ডের স্টল ব্যবস্থাপক বলেন, ‘স্টল কার্যক্রম শুরুর পর থেকেই ক্রেতাদের ভালো সাড়া মিলছে। বিশেষ করে তরুণরা নতুন কালেকশন দেখতে ভিড় করছেন। বিক্রিও হচ্ছে সন্তোষজনক।’

বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের জন্য নতুনত্ব ও মানসম্পন্ন আয়োজন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। আট্রিয়ামে আয়োজিত এই বিশেষ স্টল কার্যক্রম সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

সব মিলিয়ে ব্র্যান্ড ও ক্রেতাদের সরাসরি সংযোগের এই উদ্যোগ রাজধানীর শপিং সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।

কেনাকাটার পাশাপাশি আনন্দমুখর পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি হওয়ায় দর্শনার্থীদের কাছে এটি হয়ে উঠেছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। 

এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে—বিকাশ, মায়া-স্কয়ার গ্রুপ, ফগ, হোন্ডা, মেহেদী বাই মিমসহ আরও বেশ কয়েকটি ব্র্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here