বর্ণিল আয়োজনে টরন্টোতে নববর্ষ উদযাপন করল ‘বাচনিক’

0
বর্ণিল আয়োজনে টরন্টোতে নববর্ষ উদযাপন করল ‘বাচনিক’

বর্ণিল আয়োজনে কানাডার টরন্টোতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করেছে অন্যতম আবৃত্তি সংগঠন ‘বাচনিক’। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে ছিল গান, কবিতা, আড্ডা, পুঁথিপাঠ আর বাঙালি খাবারের সমারোহ।

আবহমান বাংলার মুড়ি, মুড়কি, নারু, মোয়া, রসগোল্লার মতো খাবার পরিবেশিত হয় এ আয়োজনে। আগামী প্রজন্মকে বাংলার আদি খাবারের স্বাদ তুলে ধরা এবং সে সম্পর্কে ধারণা দেওয়াই ছিল এর প্রধান উদ্দেশ্য।

বাচনিক জানায়, এই উৎসবগুলো বাংলার প্রাণ। অন্যান্য উৎসবের মতো নববর্ষ উদযাপনের জন্যও তারা সারা বছর অপেক্ষায় থাকেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে এ বছর উৎসবের পরিধি কিছুটা সংক্ষিপ্ত করতে হয়। অনুষ্ঠানে ‘বাচনিক’ পরিবারের সদস্যরা ছাড়াও কবি, লেখক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

আবহমান বাংলার এই চিরায়ত উৎসব আগামী বছর আরও বর্ণাঢ্যভাবে পালনের কথাও জানিয়েছে সংগঠনটি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here