বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

0
বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা শ্যামল কৃষ্ণ মন্ডল।

মৃত শিশুর নাম আয়েশা, বয়স দেড় বছর। সে বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা মো সোহেলের কন্যা। হাম উপসর্গ নিয়ে গত ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

এ নিয়ে হামের উপসর্গে বরিশাল বিভাগে মোট ১৫ জন শিশুর মৃত্যু হলো। মৃতদের মধ্যে ৩ জনের হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এখন পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ১৫৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩৩১ জনের হামের উপসর্গ পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০০৮ জন।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here