বরিশালে মাদক মামলায় কারাগারে ছাত্রদল নেতা

0
বরিশালে মাদক মামলায় কারাগারে ছাত্রদল নেতা

বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে(৩৪) মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ ধামুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর সদস্যরা।

গ্রেফতার মনির উপজেলার দক্ষিণ ধামুরা এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পের একটি দলের অভিযানে মনির সরদারকে গাঁজাসহ আটক করে। পরে মাদক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here