বরিশালে বিপুল পরিমাণ গলদা রেণু উদ্ধার

0
বরিশালে বিপুল পরিমাণ গলদা রেণু উদ্ধার

বরিশালে মেঘনা নদীতে পৃথক অভিযানে ৫ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৫ জেলেকে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত একটা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল অভিযানে আটক হওয়া জেলেদের জরিমানা আদায় করেছেন।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীতে দ্রুতগতির নৌযানে পাচারের সময় ৫ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ি রেণু উদ্ধার করা হয়। রাতে ওই চিংড়ি রেনু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও রাতভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে মশারি ও কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের সময় ৩৫ জেলেকে আটক করা হয়।

পরে জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের কাছ থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ও মুচলেকা দেয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here