বরগুনায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

0
বরগুনায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

বরগুনার ছয়টি উপজেলায় প্রতিবছরের মত এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাতটায় সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা দরবার শরীফ এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের বকুলতলা মল্লিকবাড়ী ইদগা মাঠ, আমতলী উপজেলার আমড়াগাছিয়া দরবার শরীফে ঈদের জামাত আদায় করেন মুসুল্লিরা।

জানা গেছে, বরগুনার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রামে শতাধিক পরিবার এবং বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের মল্লিক বাড়ী এলাকায় শতাধিক পরিবার ইদের জামাতের আয়োজন করেছে। এছাড়াও আমতলী উপজেলার আউয়াল নগর, কাদেরিয়া চিশতিয়া দরবার শরীফে ইদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে তালতলী উপজেলার লাউপাড়া এবং আলীপুর বন্দর এলাকায়ও  কাদেরিয়া  চিশতিয়ার অনুসারীরা সৌদী আরবের সঙ্গে মিল রেখে  ইদুল আজহা উদযাপন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here