বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে গৌরিচন্না বাজারের প্রবহমান খালের কচুরিপানা থেকে মরদেহটি উদ্ধার করে বরগুনা থানা পুলিশ।
নিহত ব্যক্তির নাম শামিম (৪৫)।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

