বড়লেখায় রেলগেট নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0
বড়লেখায় রেলগেট নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথে বড়লেখা উপজেলার খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের খাদ্যগুদামের সম্মুখে বৃহত্তর গাজিটেকা এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাজসেবক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ তুহেলের সঞ্চালনায় বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, আইনজীবী গোপাল দত্ত, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান, সাবেক কাউন্সিলর নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার, মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ, শিক্ষক বদর উদ্দিন, ময়নুল ইসলাম, তপন চৌধুরী, সাবুল আহমদ, অপুজিত দাস ও সামছুল ইসলাম, ব্যবসায়ী নাজমুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুলাউড়া-শাহবাজপুর রেলপথে পুনর্বাসনের কাজ চলছে। কিন্তু খাদ্যগুদাম-গাজিটেকা রেলক্রসিংয়ে রেলগেট না থাকায় প্রতিদিন হাজারো মানুষ ভোগান্তিতে পড়ছেন। তারা অবিলম্বে রেলগেট নির্মাণের দাবি জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here