বজ্রপাতে কৃষকের মৃত্যু

0

হবিগঞ্জের চুনারুঘাটে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রঘাতে মর্তুজ আলী নামে এক কৃষক নিহত হয়েছে। তিনি উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নুর আলম জানান, শনিবার দুপুরে গ্রামের পাশে নিজের জমিতে ধান কাটছিলেন মর্তুজ আলী। বিকেলের দিকে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এতে বজ্রঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এছাড়া ঝড়ের সময় উপজেলার গাদিশাল গ্রামের ফারুক মিয়ার বাড়িতে বজ্রপাতে একটি গাভী ও বাছুর মারা গেছে। বিদ্যুৎ এর খুঁটিসহ অসংখ্য গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here