বগুড়ায় ৩০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ কারবারি গ্রেপ্তার

0
বগুড়ায় ৩০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ কারবারি গ্রেপ্তার

বগুড়ায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)-সহ মো. আইয়ুর আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আইয়ুর আলী কক্সবাজারের চরকিয়া থানার পূর্ব কৈয়ারবিল এলাকার মো. আবুল কাশেমের ছেলে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের (ওসি) ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে সড়কপথে এক ব্যক্তি আইস নিয়ে বগুড়ায় আসছেন। এই সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শহরের পিটিআই মোড় এলাকায় অবস্থান নেয়। বিকেল পৌনে ছয়টার দিকে সন্দেহভাজন আইয়ুর আলীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পায়জামার পকেট থেকে তিনটি প্লাস্টিকের কৌটায় রাখা দানাদার মাদক আইস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here